1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ
শিরোনাম
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু

  • প্রকাশ কাল শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৪৪ বার পড়েছে
News নিজস্ব প্রতিনিধি :-

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ শুক্রবার।চলবে ৯জুন পর্যন্ত।প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম চলবে।এর আগে এই ধাপে ১৪০টি উপজেলার তথ্য সংগ্রহের কথা থাকলেও হঠাৎ বন্যার কারণে সিলেটের কানাইঘাট উপজেলার এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান,প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কাজী হাবিবুল আউয়াল আজ সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

দেশের নাগরিকদের মধ্যে ২০০৭সালের ১জানুয়ারি বা তার আগে যাদের জন্ম,তাদের তথ্য সংগ্রহ করা হবে।এছাড়া,এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি,তাদেরও হালনাগাদে ভোটার করা হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে।এ সময় ভোটার স্থানান্তরের আবেদনও করা যাবে।

আজ শুক্রবার শুরু হওয়া তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে ৯জুন পর্যন্ত।এরপর ১০জুন থেকে শুরু হবে তাদের নিবন্ধন কার্যক্রম।২১জুলাইয়ের মধ্যে এই ধাপের নিবন্ধন কার্যক্রম শেষ হবে।এরপর ধাপে ধাপে দেশের বাকি উপজেলাগুলোতেও ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম চলবে এ বছরের ২০নভেম্বর পর্যন্ত।

যে কাগজপত্র জমা দিতে হবে: নিবন্ধনের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পূরণ করা নিবন্ধন ফরম-২-এর সঙ্গে অনলাইন জন্ম সনদ(প্রযোজ্য ক্ষেত্রে)অথবা এসএসসি বা সমমান পরীক্ষা বা যেকোনো পাবলিক পরীক্ষা পাসের সনদের ফটোকপি নেওয়া হবে। এ ছাড়া অন্য কাগজপত্র যেমন :নাগরিক সনদ, প্রত্যয়নপত্র/বাড়িভাড়া/হোল্ডিং ট্যাক্স/যেকোনো ইউটিলিটি বিল পরিশোধের রসিদের কপি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

এদিকে আজ সকাল সাড়ে ১০টায় খুলনা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ কার্যক্রম উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.)আহসান হাবিব খান।আর বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা সিরাজগঞ্জ জেলা প্রশাসক সম্মেলনকক্ষে ভোটার তালিকার উদ্বোধন কর্মসূচিতে অংশ নেবেন।নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সকাল সাড়ে ১০টায় থাকবেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে।এ ছাড়া নির্বাচন কমিশনার আনিছুর রহমান শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST