1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শীতের তীব্রতা নয়, আমাদের মানবিকতার উষ্ণতাই হোক আশ্রয় বেলাবো ও শিবপুর প্রতিনিধি মারিয়া আসুন আমরা ঐক্যবদ্ধ হই- প্রধানমন্ত্রী জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদ আলোচনায় শিক্ষক এম জুনায়েদ আকন্দ মাস্টার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন
শিরোনাম

কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশ কাল বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়েছে

মোবারক হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ১৬ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগে সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেলে ভুক্তভোগী কিশোরী তার দুই বছর বয়সের ছোট ভাইকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়। অভিযুক্ত মোঃ হবি মিয়া (৪৫) কিশোরী পথরোধ করে কৌশলে তার নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যায়। এ সময় কিশোরীর ছোট ভাই কান্নাকাটি শুরু করলে শব্দ পেয়ে কিশোরীর খালা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ও তাকে দেখে অভিযুক্ত ব্যক্তি হবি মিয়া দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় গত সোমবার কিশোরীর বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ভুক্তভোগী ঐ কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর বাবার দাবি, রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে রান্নাঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত কিশোরীকে প্রথমে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তের অমানবিক আচরণের কারণে তা ব্যর্থ হয়। গত ৩১ অক্টোবর তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে পাঁচ দিন ধরে তার চিকিৎসা চলে। 
ঘটনার প্রত্যক্ষদর্শী খালা এবং ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। ঘটনার পরপরই অভিযুক্ত মোঃ হবি মিয়া আত্মগোপনে রয়েছে।
এ প্রসঙ্গে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত হবি মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। তিনি আরও নিশ্চিত করেন যে, ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST