দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ওয়াহেদপুর বাজার এবং আব্দুল্লাপুর থেকে বুড়িরপাড় রাস্তার কয়েকটি স্থানে সড়ক কেটে প্রতিবন্ধকতা তৈরি করে ড্রেজার দিয়ে কৃষি জমি ধ্বংস করছে ভূমিখেকো প্রভাবশালী চক্র।
অভিযোগ রয়েছে, নব্য এনসিপির নেতা ডিলার খুরশেদ গং এই অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের সরাসরি শেল্টার দিচ্ছে। সড়কের একাধিক স্থান কেটে ড্রেজারের পাইপ বসানোর ফলে যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয়দের দাবি, এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমাকে বারবার জানানো হলেও তিনি এখন পর্যন্ত কৃষি জমি রক্ষা ও অবৈধ ড্রেজার বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।