1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শীতের তীব্রতা নয়, আমাদের মানবিকতার উষ্ণতাই হোক আশ্রয় বেলাবো ও শিবপুর প্রতিনিধি মারিয়া আসুন আমরা ঐক্যবদ্ধ হই- প্রধানমন্ত্রী জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদ আলোচনায় শিক্ষক এম জুনায়েদ আকন্দ মাস্টার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন
শিরোনাম
শীতের তীব্রতা নয়, আমাদের মানবিকতার উষ্ণতাই হোক আশ্রয় বেলাবো ও শিবপুর প্রতিনিধি মারিয়া আসুন আমরা ঐক্যবদ্ধ হই- প্রধানমন্ত্রী জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদ আলোচনায় শিক্ষক এম জুনায়েদ আকন্দ মাস্টার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ

  • প্রকাশ কাল বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মুগডালের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৩১০ জন কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। সরকারের এ উদ্যোগের ফলে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকরা তেলবীজ ও ডালজাতীয় ফসল চাষে আরও উৎসাহিত হবেন বলে আশা করছে কৃষি বিভাগ।
মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল। অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আমান উল্লাহ, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি তাসরিফুল হাসিবসহ উপকারভোগী কৃষক/কৃষাণী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ২৪০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।
এ ছাড়া ৬০ জন কৃষককে জনপ্রতি ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি মুগডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঞা জানান, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৩১০ জন কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে উন্নত জাতের বীজ ব্যবহার এবং সুষম সার প্রয়োগের মাধ্যমে ফসলের ফলন ও গুণগত মান বাড়ানো সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার নিয়মিত কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে আর্থিক সংকটের কারণে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার ব্যবহারে পিছিয়ে না পড়েন, সে লক্ষ্যেই বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সরিষা, চিনাবাদাম ও মুগডাল রবি মৌসুমের গুরুত্বপূর্ণ ফসল। এসব ফসলের আবাদ সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন বাড়বে, অন্যদিকে ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে সরিষার আবাদ বাড়লে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমানোর ক্ষেত্রেও সহায়ক হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST