1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসীকটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূঁজা পরিদর্শণে- অ্যাড. জালাল উদ্দিন দেবিদ্বারে এনসিপির কমিটি নিয়ে বিতর্ক: আন্দোলনের বিপক্ষে থাকা ছাত্রলীগ নেতা শুভ সিনিয়র যুগ্ম সচিব ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! হোসেনপুরে কামরুজ্জামান খানের কবরস্থান জিয়ারত করলেন-এমপি কিশোরগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ হোমনায় নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নান্দাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মেধাবীদের হাত ধরেই আলোকিত সমাজ গড়তে হবে কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার২শ অসচ্ছল পরিবারের মধ্যে শাড়ি বিতরণ চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
শিরোনাম

কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার২শ অসচ্ছল পরিবারের মধ্যে শাড়ি বিতরণ

  • প্রকাশ কাল রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় ২০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ২০০শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শাড়ি বিতরণ করা হয়। উপজেলার ৪৬টি পূজামণ্ডপের মাধ্যমে উপকারভোগী ২০০ পরিবারের কাছে এ উপহার পৌঁছে দেওয়া হয়।
রোববার বিকেলে উপজেলাপরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে এ শাড়ি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনি আক্তার তারানা। এতে প্রধান হিসেবে বক্তব্য রাখেনন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন ও শেখ জসিম উদ্দিন মেনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব বিপ্লব চন্দ্র রায় নিমাইসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনসহ অতিথিরা সনাতন ধর্মাবলম্বী অসচ্ছল পরিবারের জন্য বরাদ্দ করা শাড়ি বিতরণ করেন। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার ৪৬টি পূজামণ্ডপের প্রতিটির মাধ্যমে চারটি করে শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। ৪৬টি পূজামণ্ডপের মাধ্যমে ২০০টি পরিবারের জন্য ২০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।
উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজার আগে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা উৎসব উদ্যাপনে কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে পূজামণ্ডপের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবার এ কর্মসূচির আওতায় এসেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST