1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসীকটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূঁজা পরিদর্শণে- অ্যাড. জালাল উদ্দিন দেবিদ্বারে এনসিপির কমিটি নিয়ে বিতর্ক: আন্দোলনের বিপক্ষে থাকা ছাত্রলীগ নেতা শুভ সিনিয়র যুগ্ম সচিব ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! হোসেনপুরে কামরুজ্জামান খানের কবরস্থান জিয়ারত করলেন-এমপি কিশোরগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ হোমনায় নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নান্দাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মেধাবীদের হাত ধরেই আলোকিত সমাজ গড়তে হবে কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার২শ অসচ্ছল পরিবারের মধ্যে শাড়ি বিতরণ চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
শিরোনাম

চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন

  • প্রকাশ কাল রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়েছে

​নিজস্ব প্রতিবেদক

​সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতন করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিশেষ প্রচারণা শুরু করেছে জেলা পুলিশ। মূলত চালকদের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়ানো ও দায়িত্বশীল চালকে পরিণত করতেই ‘নিরাপদ গাড়ি চালক চাই’ স্লোগানে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

​রোববার (১৮ অক্টোবর) দুপুরে শহরের গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনালে বাসে সচেতনতামূলক স্টিকার সাঁটিয়ে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

​ক্যাম্পেইন শেষে চালক ও হেলপারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার মূল কারণগুলোর অন্যতম হলো চালকদের অদক্ষতা ও অসচেতনতা। কেবল মামলা বা আইনি ব্যবস্থা দিয়ে দুর্ঘটনা পুরোপুরি কমানো সম্ভব নয়; এর জন্য চালক ও পরিবহন মালিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সবচেয়ে জরুরি। মূলত চালকদের সচেতন ও দায়িত্বশীল করে তুলতেই জেলা পুলিশের এই প্রচার কাজ।

​তিনি আরও বলেন, চালকদের সচেতন করার উদ্যোগের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে।

​পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চালক ও যাত্রীরা। কিশোরগঞ্জ-ঢাকা রুটের একাধিক বাসচালক জানান, টার্মিনাল ও সড়কে সরাসরি এ ধরনের সচেতনতামূলক বার্তা পাওয়ার ফলে চালকদের মধ্যে সতর্কতা ও দায়িত্ববোধ বাড়বে, যা দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

সচেতনতামূলক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ ‍সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল হক, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আবু নাসের মোহাম্মদ জহির, টাফিক ইন্সপেক্টর মনিরুজ্জামান, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনালের আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক রেজওয়ানুল আলম জোসেফ প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST