আতাহার আলী মৃধা মাসুদ হোসেনপুর
“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে হোসেনপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করেন কর্মরত শিক্ষকরা। ওই কর্মসূচিতে অংশ নিয়ে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের চাকরি সরকারিকরণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়ার দাবি জানান ।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান, হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক এ বি এম সিদ্দিক চঞ্চল, পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ খাইরুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগমসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও কর্মরত শিক্ষকরা।