1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি কটিয়াদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কেন্দুয়ায় পিআইবির সমাপনী অনুষ্ঠানে এমপি হিলালী ডিমের দাম বাড়লে বাড়ে ফিডের দাম, কমলে কমে না: কিশোরগঞ্জের হাওর এলাকার খামারিদের হাহাকার আদালতে রায়-ডিক্রি পাওয়ার পরও খাজনা খারিজ ও জমির দখল না পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
শিরোনাম
কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি কটিয়াদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কেন্দুয়ায় পিআইবির সমাপনী অনুষ্ঠানে এমপি হিলালী ডিমের দাম বাড়লে বাড়ে ফিডের দাম, কমলে কমে না: কিশোরগঞ্জের হাওর এলাকার খামারিদের হাহাকার

শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি

  • প্রকাশ কাল শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৌর বিএনপি নেতা শাজাহান সিরাজীর ওপর হামলার ঘটনায় নিজেকে জড়ানোর অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুর রহমান বাদল। তাঁর দাবি, গত ২৯ সেপ্টেম্বরের ওই হামলার সঙ্গে তাঁর কিংবা তাঁর পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ঘটনার সময় তিনি কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান করছিলেন দাবি করে নিজের অবস্থানের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান বাদল। তাঁকে হামলার ঘটনায় অভিযুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় বা অনুমানের ভিত্তিতে নয়, তথ্য-প্রমাণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন করতে হবে।
শফিকুর রহমান বাদল কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি। এর আগে তিনি উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, উপজেলা যুবদলের আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি আচমিতা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের উপদেষ্টা এবং আচমিতা ফলি ক্রীড়া চক্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লিখিত বক্তব্যে বাদল দাবি করেন, শাজাহান সিরাজীর ওপর হামলার ঘটনাটি একটি পারিবারিক বিরোধের সূত্র ধরে ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। এর সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। ঘটনার সময় তিনি কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ছিলেন। সেখানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ ও অবস্থান ছিল বলে উল্লেখ করেন তিনি।
নিজের বক্তব্যের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার দাবি জানিয়ে বাদল বলেন, ফুটেজ পরীক্ষা করলেই ঘটনার সময় তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
প্রায় ৩০ বছর ধরে কটিয়াদীতে পরিবার নিয়ে বসবাস করছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক কারণে অতীতেও তাঁকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তাঁর বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তবে এসব পরিস্থিতিতেও তিনি আইন নিজের হাতে তুলে নেননি। আইনের শাসন, গণতান্ত্রিক রাজনীতি ও ন্যায়বিচারের প্রতি আস্থা রেখে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে জানান তিনি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথাও জানান বাদল। তাঁর অভিযোগ, ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রম ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে তাঁকে কোনো মিথ্যা ঘটনায় জড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন কিংবা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি কারও বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা চান না বলেও উল্লেখ করেন।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বাদল বলেন, কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা পূর্বধারণার ভিত্তিতে নয়; প্রত্যক্ষ ও পারিপার্শ্বিক সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এ ধরনের ঘটনায় সংবাদ প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য, প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ যাচাই করা জরুরি। কারণ, একটি অভিযোগ একজন মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলতে পারে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাজাহান সিরাজী তাঁর ওপর হামলার বিষয়ে বিস্তারিত অভিযোগ করেন।
শাজাহান সিরাজী বলেন, গত ২০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে উপজেলার তেলিচাড়া এলাকায় উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদলের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পৌর সদরের ভোগপাড়া এলাকার টিটু মিয়া নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
তাঁর দাবি, ওই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে তাঁকে সন্দেহ করতে থাকেন গ্রেপ্তার হওয়া ব্যক্তির স্বজনেরা। এরপর থেকে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর বাড়ি থেকে কটিয়াদী আসার পথে উপজেলার কাহেতেরটেকী এলাকায় পৌঁছালে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদলের নির্দেশে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এমদাদুল হক রাতুল, ছাত্রলীগ নেতা মো. নাছিম, হাবিবুর রহমান সন্দেশ, আল আমিন, শামীমসহ ১০ থেকে ১২ জন জড়িত ছিলেন বলে অভিযোগ করেন শাজাহান সিরাজী। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাঁকে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেন। এতে তিনি আহত হন।
শাজাহান সিরাজী আরও অভিযোগ করেন, এ ঘটনায় উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদলের নাম উল্লেখ করে কটিয়াদী মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। বাদলের নাম থাকায় পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন এবং সাধারণ সম্পাদক সাজেদুল রহমান সজল সরকার। তাঁরা শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তাঁরা। তদন্তে দলীয় কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনার দাবি করেন তাঁরা।
থানায় মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান সিরাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শাজাহান সিরাজীর ওপর হামলার অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন এবং জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST