1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ কটিয়াদীর ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট পরিদর্শনে -এমপি জালাল হোসেনপুরে নিখোঁজের ৫ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার: গ্রেফতার -০৩ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর হিফজ সমাপনী ও দোয়া মাহফিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং হোসেনপুরে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হোসেনপুর পৌরসভার ঢেকিয়া গ্রামের ভাঙা রাস্তা সংস্কারের দাবি কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল; ৪৫ জনের নামে থানায় মামলা
শিরোনাম

মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহবায়ক কমিটি

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়েছে

মোক্তার হোসেন গোলাপ মিঠামইন

জাতীয় নাগরিক পার্টি – এনসিপির কিশোরগঞ্জ জেলা শাখা গত ২৬ আগস্ট হাওর উপজেলা মিঠামইনের জন্য ৬ মাস মেয়াদী ৫২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে।

কমিটিতে মোহাম্মদ এনামুল ইসলামকে আহবায়ক এবং ডায়মন্ড খানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা এনসিপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, সংগঠনকে উপজেলা পর্যায়ে শক্তিশালী ও সক্রিয় করতে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে কমিটি উপজেলার সকল ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সদস্য সংগ্রহ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।

নবগঠিত কমিটির আহবায়ক মোঃ এনামুল ইসলাম বলেন, মিঠামইনের মানুষের অধিকার আদায় এবং হাওর এলাকার উন্নয়নে আমরা একসাথে কাজ করব। তৃণমূলকে শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।

সদস্য সচিব ডায়মন্ড খান বলেন, জেলা নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সংগঠন পরিচালনা করা হবে। খুব শিগগিরই আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু করব।

উল্লেখ্য, নতুন এই ৫২ সদস্যের কমিটির মাধ্যমে মিঠামইন উপজেলায় এনসিপির সাংগঠনিক যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST