স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক ও দলিল লেখক মাইনুল হক মেনুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকরা মাইনুল হক মেনুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির আহ্বায়ক গোলাম ফারুক চাষীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো. জুয়েল মিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাইনুল হক মেনু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও দলিল লেখক পেশার সঙ্গে যুক্ত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। তিনি কটিয়াদীর বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত। কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নির্বাচিত হওয়া সাংবাদিক সমাজের পাশাপাশি দলিল লেখক সমাজের জন্যও গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে কটিয়াদী প্রেসক্লাব আরও গতিশীল ও পেশাদার ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। মাইনুল হক মেনু তাঁর বক্তব্যে বলেন, কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। সাংবাদিকতার পেশাগত মর্যাদা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। পাশাপাশি দলিল লেখকসহ সব পেশাজীবী মানুষের ন্যায্য অধিকার ও কল্যাণে তিনি দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, মাইনুল হক মেনু বর্তমানে কেন্দ্রীয় বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-প্রচার সম্পাদক এবং বাংলাদেশ দলিল লেখক সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি দৈনিক দিনকাল পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা কামাল কাজী নান্দু মিয়া, মো. সিরাজ উদ্দিন আহমেদ বকুল, সাবেক সভাপতি মো. নুর ইসলাম-২, সহ-সভাপতি ফরিদ আহমেদ খান, মো. নুর ইসলাম-১, দলিল লেখক মো. মাহফুজুর রহমান, সৈয়দ হাকিবুল ইসলাম, আব্দুল ওয়াহাব, অহিদুজ্জামান মিলন, মো. আনোয়ার হোসেন এবং কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী বিপ্লব চন্দ্র বর্মন, মহরার মোছাঃ শামীমা, মোছাঃ ফাতেমা, অফিস সহায়ক মো. রবিউল আওয়াল, নকল নবীশ মো. শফিকুল ইসলাম দুলাল, মো. নজরুল ইসলাম, মোছাঃ ছালমা আক্তার টুটুল, মোছাঃ জবা কুসুম সহ দলিল লেখক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে মাইনুল হক মেনুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার, দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীগণ।