1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত নান্দাইলে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিএনপি ও এলাকাবাসীর মানববন্ধন দক্ষিন গফরগাঁওয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মাদক কারবারিদের সঙ্গে পুলিশের ‘দহরম-মহরম’ ! অভিযানের আগেই উধাও মহালয়ার আগমনী: উৎসবের আনন্দে বহুরঙা বাংলাদেশ বাজার সিন্ডিকেটের কারসাজি: কৃত্রিম সংকটে ওড়ছে নিত্যপণ্যের দাম, জিম্মি সাধারণ ক্রেতা রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তায় কঠোর প্রশাসন প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন: নতুন বাংলাদেশের সংস্কার যাত্রা কিশোরগঞ্জে ক্যাব’র এডভোকেসি সভা অনুষ্ঠিত
শিরোনাম

পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়েছে

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টিফিন বিরতির সময় বিদ্যালয়ের পাশের একটি রেইনট্রি গাছে বজ্রপাতের ঘটনায় সাত শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে তিন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করে অভিভাবকদের কাছে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো- ষষ্ঠ শ্রেণির ছাইমা, সানজিদা, মীম ও নকিব; সপ্তম শ্রেণির নুসরাত জাহান সেবা ও ফাহিম এবং নবম শ্রেণির নোভা। তাদের মধ্যে ছাইমা, সানজিদা ও নোভা জ্ঞান হারিয়ে ফেলে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টিফিন বিরতির সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষের পাশের একটি রেইনট্রি গাছে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তিন ছাত্রী জ্ঞান হারায় এবং আরও চার শিক্ষার্থী আহত হয়।
সরেজমিনে দেখা যায়, বজ্রপাত হওয়া রেইনট্রি গাছটির ওপর থেকে নিচ পর্যন্ত ফেটে গেছে। গাছের বিভিন্ন অংশের চামড়া খসে পড়েছে। বজ্রপাতের খবর ছড়িয়ে পড়লে গাছটি দেখতে সেখানে উৎসুক মানুষ ভিড় করেন।
নবম শ্রেণির শিক্ষার্থী নোভা জানায়, ঘটনার সময় সে বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে নিচে নামছিল। হঠাৎ বজ্রপাতের আলোর ঝলকানি ও বিকট শব্দে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিক্ষকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেন।
কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছমিন আক্তার সাত শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর শিক্ষার্থীদের বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা সুস্থ হলে বাড়িতে পাঠানো হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST