স্টাফ রিপোর্টার :-
কিশোরগঞ্জে ভোজ্যতেল ক্রয় বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার
পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সারে ১০ টায় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’র আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ জেলা ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটুর সভাপতিত্বে ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: সাইদুর রহমান।
মূখ্য আলোচক শ্রম মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্যাবের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান, বিশেষ আলোচক জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাবেক সিভিল সার্জন প্রিন্সিপাল ডা: আতিকুল সারেয়ার, আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ।
বক্তারা সভায় বাজারে খোলা তেলের ড্রাম ব্যবহার বাতিলসহ কনজুমার পণ্যের গুনগতমাণ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।