1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আল আমিন জনপ্রিয়তার শীর্ষে নিকলীতে সরকারি কর্ম কমিশন সচিবের মত বিনিময় সভা তাড়াইলে অটোরিকশার অনিয়মে বাড়ছে দুর্ঘটনা-ঝুঁকি, উল্টে গেল গাড়ি মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও হামলায়, গ্রেফতার-৩ গাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর
শিরোনাম

তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক

  • প্রকাশ কাল বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়েছে

রুবেল মিয়া, শেরপুর থেকে :

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের তদন্ত শেষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসের প্রথমদিকে তাঁকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ৫ অক্টোবর শেরপুর জেলা ওলামা দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ হাফেজ হাফিজুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহমান ও সদস্য সচিব আলহাজ ক্বারী নওশেদ আলী স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ এবং জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে জারি করা অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে আগের পদে পূর্ণ মর্যাদায় পুনর্বহাল করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে কয়েক দফায় পৃথক তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হয়। তদন্তসংশ্লিষ্টদের দাবি, অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। বরং কিছু বিষয় মৌখিক আলোচনা ও লোকমুখে ছড়িয়ে পড়া কথার ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। এছাড়াও ক্বারী হয়ে উপজেলা ওলামা দলের আহবায়ক এবং একটি মাদরাসার সুষ্ঠুভাবে পরিচালনাসহ আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্ধীতা ঘোষণায় নানাভাবে ঈর্ষান্বিত হয়ে বিশেষ গোষ্ঠী কাজটি করেছে বলেও মনে করেন তদন্ত কমিটি সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST