1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে অটোরিকশার অনিয়মে বাড়ছে দুর্ঘটনা-ঝুঁকি, উল্টে গেল গাড়ি মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও হামলায়, গ্রেফতার-৩ গাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার
শিরোনাম

গাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়েছে

রিপোর্ট – এমদাদুল হক।
গাজীপুর মহানগরের গাছা থানাধীন উত্তর খাইলকুর মেম্বারবাড়ি রোড এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতির অভিযোগে সোহেল রানা (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো রামদা এবং ঘটনাস্থল থেকে আরও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাছা থানার এসআই (নিঃ) মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ৫ অক্টোবর রাতে এলাকায় মোবাইল-৫ ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর খাইলকুর মেম্বারবাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তির নাম সোহেল রানা (২১)। তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মধুপুর এলাকার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি গাছার ভুষিরমিল এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উপস্থিত সাক্ষীদের সামনে আটক সোহেল রানার দেহ তল্লাশি করে তার ডান হাতে ধরা অবস্থায় একটি ধারালো রামদা পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থলে পড়ে থাকা আরও তিনটি রামদা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চারটি অস্ত্রের মধ্যে একটি রামদার দৈর্ঘ্য ৩৭ ইঞ্চি, একটি ২৭ দশমিক ৫০ ইঞ্চি এবং অপর দুটি ২৬ দশমিক ৫০ ইঞ্চি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো ৫ অক্টোবর রাত ৯টার দিকে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকাভুক্ত করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা অস্ত্র নিয়ে ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করলেও ঘটনাস্থলে পড়ে থাকা অন্যান্য অস্ত্রের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে পুলিশ দাবি করেছে।
এ ঘটনায় আটক সোহেল রানার বিরুদ্ধে The Arms Act, 1878-এর 19(f) ধারায় মামলা রুজুর জন্য এজাহার দাখিল করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন গাছা থানার এসআই (নিঃ) মোঃ হারুন অর রশিদ। তাঁর সঙ্গে ছিলেন কং/৪৪২ মোঃ গোলজার রহমান ও কং/১৫৪৯ মাহফুজ (এসএএফ)।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST