নিজস্বপ্রতিবেদক: :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর তেরঢেকিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম (৭৫) বীর নিবাসে গত বৃহস্পতিবার ১ অক্টোবর’২৬ সকাল ৯টায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশী জসিম উদ্দিন গংরা হামলা ও বাড়ি ঘর ভাংচুর করেছে।
দীর্ঘদিন জমি বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। বীর মুক্তি যোদ্ধা মো. নুরুল ইসলাম এর সাথে প্রতিবেশি জসিম উদ্দিনের বহুবার দেনদরবার করার পরও কোন সমাধান না হলে কোর্টের মাধ্যমে একটি মামলা করেন ভুক্তভোগী নুরুল ইসলাম সেই মামলাতে নুরুল ইসলাম ডিগ্রি পাওয়ার পর জায়গাতে জোরপূর্বক ভাবে জসিম উদ্দিন তার জায়গাতে নতুন করে ঘর বাধে, ঘর নির্মাণে বাধা দিলে জসিম উদ্দিন তার ছেলে মুখছেদ, মানিক মিয়ার পুত্র শান্ত, ফেরদৌস, রাজন, মাহতাব ও ইউসুফ আলীসহ ১০-১২ জনএকত্রে হঠাৎ করে বীর নিবাসে হামলা করে দরজা জানালার কাচ ও ঘরের চারদিকে জিনিসপত্রে ব্যাপক ক্ষতি করে। এতে মুক্তি যোদ্ধা নুরুল ইসলামসহ ৪জন আহত হয়, আহতরা হলেন মো. ইয়াসিন(২০),তৌসিন(১৮), ও মুক্তি যোদ্ধার স্ত্রী হাসিনা বেগম (৫০)। আশপাশের লোকজন আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি আবস্হান করছে। এই ব্যাপারে স্হানীরা জানান এই জমি নিয়ে দীর্ঘদিন বিরুদ্ধ চলছে কোটে মামলার ছিল তা শেষ হয় তবুও কোন সমাধান হয়নি। প্রতিবেশি জর্জ মিয়া বলেন জমি সংক্রান্ত বিরুদ্ধে বহুদিনের অনেকবার বসে সমাধানের চেষ্টা করেও কোন সমাধান হযনি, তারই সূত্রে এই হামলা চালায় জসিম গংরা।
থানায় অভিযোগ হলে এস আই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করলেও এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
এস আইয়ের বক্তব্যে তিনি বলেন, স্থানীয় লোকজন সমাধান করবেন।
এব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন পাকুন্দিয়া মুক্তিযোদ্ধা বাড়িতে হামলা হয়েছে ঘটনাটা শুনেছি অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।