1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী দুই মাদক কারবারিকে ভৈরবদুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আল আমিন জনপ্রিয়তার শীর্ষে নিকলীতে সরকারি কর্ম কমিশন সচিবের মত বিনিময় সভা তাড়াইলে অটোরিকশার অনিয়মে বাড়ছে দুর্ঘটনা-ঝুঁকি, উল্টে গেল গাড়ি মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও হামলায়, গ্রেফতার-৩ গাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা
শিরোনাম

দুই মাদক কারবারিকে ভৈরবদুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • প্রকাশ কাল বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়েছে

মুহাম্মদ কাইসার হামিদ:

কিশোরগঞ্জের ভৈরবে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলো- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পিরপুর গ্রামের মো. মেনু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (৩২) ও ভৈরব উপজেলার মানিকদী নয়াহাটি গ্রামের মোহাজ মিয়ার ছেলে জীবন মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল ভৈরব উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভৈরব উপজেলার মানিকদী নয়াহাটি এলাকায় একটি খালি প্লটে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওইদিন সন্ধ্যা ৬টা ৪৫ ঘটিকার সময় ওই খালি প্লটে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. হুমায়ুন কবির ও মো. জীবন মিয়াকে গ্রেফতার করে।

পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে হুমায়ুন কবিরের পকেট থেকে ২১ পিস এবং জীবন মিয়ার পকেট থেকে ৮০ পিস- সর্বমোট ১০১ পিস (ওজন ১০.১ গ্রাম, আনুমানিক মূল্য ৩০,৩০০ টাকা) হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল-কালো রঙের মোটরসাইকেল (SP 125) জব্দ করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান বাদী হয়ে গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণীর ১০(ক)/৩৮/৪১ ধারা মোতাবেক ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং- ৩৩।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে আসামিদের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামিরা জামিনে গিয়ে যেন পালিয়ে যেতে বা তদন্তে ব্যাঘাত ঘটাতে না পারে, সে জন্য তাদেরকে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-০২, কিশোরগঞ্জে প্রেরণ করে জেলহাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST