নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি জেড এ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জনতা হসপিটালের পরিচালক ডা. মো. আব্দুল মজিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু হানিফ। এতে শিক্ষক ও কৃতি শিক্ষার্থীরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি বিভিন্ন পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষা-২০২৬-এ A+ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।