1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ
শিরোনাম

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম আকন্দ্, রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, সকল বিভাগের প্রধানগন উপস্থিত ছিলেন।

​বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ৪টি বিভাগের মোট ১০টি ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে খেলা দেখতে মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। উদ্বোধনী ম্যাচে ফ্যালকন ফোর ও প্যাচাল মাস্টার অংশ নেয়।

​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. হাবীবুর রহমান বলেন, “পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সুস্থ ধারার ক্রীড়া চর্চা তরুণ সমাজকে গঠনমূলক কাজে অনুপ্রাণিত করে এবং শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করে।” নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে মাদকমুক্ত ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আয়োজকদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মাশরাফি মর্তুজা ও সাধারণ সম্পাদক জাহিদুল আবেদীন নাফছি বলেন,মরহুম কোকো তরুণ প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় উৎসাহিত করতেন। তাঁর সেই আদর্শ সামনে রেখেই শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুসংগঠিত ঐক্য গড়ে তুলতে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি। খেলাধুলার মধ্য দিয়ে মাদকমুক্ত ও প্রাণবন্ত এক ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST