1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা
শিরোনাম

অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ভৈরবে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা অসুস্থ শ্রমিক দল নেতার পাশে দাঁড়িয়েছেন ভৈরব রেলওয়ে স্টেশন শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেল। নিজের অর্থায়নে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

অসুস্থ মো. শাহজাহান (৬৮) ভৈরব রেলওয়ে স্টেশন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি। দীর্ঘদিন ধরে তিনি বুকে ব্যথা, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসকের পরামর্শ নিতে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাঁকে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। তবে আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা করানো নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি।

পরে গত সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. হাবিব মিয়া সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেলকে জানান।

বিষয়টি জানার পর মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরেই অসুস্থ শাহজাহানের চিকিৎসায় এগিয়ে আসেন রফিকুল ইসলাম রুবেল। তিনি নিজ অর্থায়নে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর ব্যবস্থা করেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধও কিনে দেন।

চিকিৎসাসংক্রান্ত বিষয়ে ভৈরব মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন এবং মেঘনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিমল বিশ্বাসের সঙ্গে পরামর্শ ও সহযোগিতা নেন তিনি।

এ বিষয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা বলেন, সংগঠনের কোনো নেতাকর্মী বিপদে পড়লে সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন রফিকুল ইসলাম রুবেল। অসুস্থ শাহজাহানের চিকিৎসায় সহযোগিতার মধ্য দিয়ে তিনি আবারও মানবিকতার পরিচয় দিয়েছেন।

অসুস্থ শাহজাহানের দ্রুত সুস্থতার জন্য শ্রমিক দলসহ স্থানীয় নেতাকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST