1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে রমরমা প্রাইভেট বাণিজ্য: টেস্টে ফেল করানোর হুমকি বন বিভাগে বণ্য প্রানী হস্তান্তর করলো কুলিয়ারচর প্রাণী সম্পদ বেলাবোতে মাদক সেবনরত অবস্থায় পুলিশ সদস্যসহ আটক ৪ মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড লিবিয়া থেকে আরও ১৭৪ জনকে বাংলাদেশে ফেরত ১৯৭৪ সালে দু’র্ভিক্ষ কেন হয়েছিল? মজুতদারি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগের নেপথ্যে কী ছিল? ময়মনসিংহে ফুটপাত থেকে দৈনিক প্রায় লাখ টাকার চাঁদাবাজি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময়
শিরোনাম

ব্রাহ্মণপাড়ায় মাদক সম্রাট রোমান মিয়াজীর তাণ্ডব: ধ্বংসের মুখে যুবসমাজ

  • প্রকাশ কাল সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পড়েছে

বিশেষ প্রতিনিধি,,,,,,,,,,,,,,,,,,,

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নন্দীপাড়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি রোমান মিয়াজীর সিন্ডিকেটের কারণে উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে বলে তীব্র ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শব্দর আলীর বাড়ির বাবুল মিয়াজীর ছেলে রোমান মিয়াজী দীর্ঘদিন ধরে এলাকায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছেন।
তার মূল লক্ষ্য স্থানীয় স্কুল-কলেজগামী ছাত্র ও উঠতি বয়সের যুবকেরা।
অভিযোগ রয়েছে, রোমান ও তার সহযোগীরা প্রথমে কৌশলে যুবকদের ইয়াবাসহ বিভিন্ন মারাত্মক মাদকে আসক্ত করে। পরবর্তীতে তাদের মাদক কেনাবেচার চক্রে জড়িয়ে পড়তে বাধ্য করে।
এর ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
বহু পরিবার তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রোমান মিয়াজীর মাদক সাম্রাজ্যের কারণে আমাদের সন্তানেরা ধ্বংস হয়ে যাচ্ছে।
ঘরে ঘরে অশান্তি লেগেই আছে। এদের দ্রুত থামানো না গেলে পুরো এলাকার যুবসমাজ শেষ হয়ে যাবে।
এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ৬ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের কাছে আরও চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। কিছুদিন আগে ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সরকারি বাসভবনে একটি চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সেই চুরির ঘটনার সাথেও সরাসরি জড়িত ছিল এই রোমান মিয়াজী।
বর্তমানে এলাকায় যত চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, তার সবকটিই এই রোমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে বলে এলাকাবাসী দাবি করেন।ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী এই চিহ্নিত মাদক কারবারিকে দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

যুবসমাজ রক্ষায় এই মাদক সম্রাটকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST