1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে রমরমা প্রাইভেট বাণিজ্য: টেস্টে ফেল করানোর হুমকি বন বিভাগে বণ্য প্রানী হস্তান্তর করলো কুলিয়ারচর প্রাণী সম্পদ বেলাবোতে মাদক সেবনরত অবস্থায় পুলিশ সদস্যসহ আটক ৪ মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড লিবিয়া থেকে আরও ১৭৪ জনকে বাংলাদেশে ফেরত ১৯৭৪ সালে দু’র্ভিক্ষ কেন হয়েছিল? মজুতদারি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগের নেপথ্যে কী ছিল? ময়মনসিংহে ফুটপাত থেকে দৈনিক প্রায় লাখ টাকার চাঁদাবাজি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময়
শিরোনাম

বেলাবোতে মাদক সেবনরত অবস্থায় পুলিশ সদস্যসহ আটক ৪

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়েছে

বেলাব নরসিংদী প্রতিনিধি ঃ-
নরসিংদীর বেলাবোতে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেলাবো সদরের ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ।

আটকরা হলেন- বেলাবো থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাবো মাটিয়াল পাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)। আটক সামসুল ইসলাম বেলাবো থানায় কনস্টেবল পদে কর্মরত।

স্থানীয় সুত্রে জানাযায়,
সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার বাগানবাড়ি এলাকায় একটি বাড়িতে মাদক কারবারিদের সঙ্গে পুলিশ কনস্টেবল সামসুল ইসলামসহ কয়েকজন মাদক সেবন করছিলেন। টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়ি একটি বাড়ি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। পরে পুলিশে সোপর্দ করা হবে।

বেলাবো থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগে ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামে এক কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল। জীবন বেলাবো থানায় কর্মরত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST