1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ গফরগাঁও স্বাস্থ্য বিভাগে বদলি নেই ২৬ বছরেও মদনে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস নির্মল পুরজা: অসম্ভবকে জয় করা এক গুর্খা যোদ্ধার মহাকাব্য তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত রাজারহাটে লাইসেন্সহীন মাংসের দোকানে মোবাইল কোর্ট সাংবাদিক ও কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক মোঃ সুমন মিয়ার জন্মদিন আজ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি তাড়াইলে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন জনবান্ধব তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
শিরোনাম
কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ গফরগাঁও স্বাস্থ্য বিভাগে বদলি নেই ২৬ বছরেও মদনে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস নির্মল পুরজা: অসম্ভবকে জয় করা এক গুর্খা যোদ্ধার মহাকাব্য তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত রাজারহাটে লাইসেন্সহীন মাংসের দোকানে মোবাইল কোর্ট সাংবাদিক ও কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক মোঃ সুমন মিয়ার জন্মদিন আজ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি তাড়াইলে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন জনবান্ধব তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গফরগাঁও স্বাস্থ্য বিভাগে বদলি নেই ২৬ বছরেও

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়েছে

ষ্টাফ রিপোটার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বছরের পর বছর ধরে একই কর্মস্থলে বহাল রয়েছেন একাধিক কর্মকর্তা-কর্মচারী। তাদের কেউ ২৬ বছর, কেউ ২২ বছর, আবার কেউ ১৮ বছর ধরে একই কর্মস্থলে কর্মরত। দীর্ঘদিন বদলি না হয়ে একই কর্মস্থলে থাকার সুযোগে কেউ কেউ প্রভাববলয় গড়ে তুলে স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি কেউ কেউ ব্যক্তিগত চেম্বার ও ব্যবসা পরিচালনায় ব্যস্ত থাকেন। এতে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুকসুদা আক্তার ২০০০ সালের ১২ জানুয়ারি থেকে একই কর্মস্থলে কর্মরত। অর্থাৎ প্রায় ২৬ বছর ধরে তিনি একই কর্মস্থলে রয়েছেন। মেডিকেল টেকনোলজিস্ট মো. আব্দুল কুদ্দুস ২০০৪ সালের ২৭ জুলাই এবং হিসাবরক্ষক মো. সিরাজুল ইসলাম ২০০৫ সালের ১৭ জানুয়ারি থেকে একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

এ ছাড়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিবাকর সাহা ২০০৮ সালের ৬ এপ্রিল থেকে লংগাইর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এবং সানজিদা সুলতানা একই তারিখ থেকে শালটিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। বারবারিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ঝুমুর রানী পাল ২০০৮ সালের ২৮ জুলাই থেকে একই কর্মস্থলে রয়েছেন। রাওনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুমন চন্দ্র দেব ২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে একই কর্মস্থলে কর্মরত।

অন্যদিকে, রসুলপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাকির হোসেন ২০১৪ সালের ১৬ এপ্রিল থেকে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পারভীন আক্তার ২০১৪ সালের ১০ মে থেকে একই কর্মস্থলে রয়েছেন। দত্তের বাজার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোকেয়া ২০১৬ সালের ১৭ মে থেকে, চর আলগী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শোভা চৌধুরী ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি থেকে এবং টাঙ্গাব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন ২০১৬ সালের ১৯ নভেম্বর থেকে একই কর্মস্থলে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে এসব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এক ধরনের প্রভাব ও কর্তৃত্ব তৈরি হয়েছে। নিয়মিত বদলি হলে যে জবাবদিহির পরিবেশ তৈরি হতো, বছরের পর বছর একই জায়গায় থাকার কারণে তা অনেকাংশে অনুপস্থিত। অভিযোগ রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে কেউ কেউ বদলি এড়িয়ে একই কর্মস্থলে থাকার সুযোগ নিচ্ছেন।

স্থানীয়দের আরও অভিযোগ, সংশ্লিষ্টদের কেউ কেউ ব্যক্তিগত চেম্বার, ব্যবসা কিংবা অন্যান্য ব্যক্তিগত কর্মকাণ্ডে যুক্ত থাকায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনে অনীহা দেখান। ফলে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার ফলে একজন কর্মকর্তা-কর্মচারীর স্থানীয়ভাবে শক্তিশালী প্রভাববলয় তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এতে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও জবাবদিহি দুর্বল হয়ে পড়তে পারে। তাই দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে নীতিমালা অনুযায়ী প্রশাসনিক পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। হাসপাতাল গেটের ২০ গজ দুরে সুমন চন্দ্র দেব এবং মোফাজ্জল হোসেন সহ চেম্বার দিয়ে রোগী দেখেন অপর দিকে রোকেয়া তিনি হাসপাতালে কোয়ার্টারে মিনি হাসপাতাল গড়ে তুলেছেন।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ তৌফিক হাসান শাওন বলেন, আমি হাসপাতালে নতুন যোগদান করেছি। আমি খোজ খবর নিয়ে ব্যবস্থা নিব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST