1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

“বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বাতিঘর” সাংবাদিক এনামুল হক বাবুল

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রবীণ সাংবাদিক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ এনামুল হক বাবুল। তিনি ময়মনসিংহ জেলার মিডিয়া জগতের পরিচিত প্রিয় মানুষ।
৫ জানুয়ারি ১৯৬৩ সনে নান্দাইল উপজেলা, গাংগাইল ইউনিয়ন, পংকরহাটি গ্রামে জন্ম গ্রহণ করে। পিতা বিশিষ্ট শিক্ষাবিদ নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক টিআইএম আজিজুল হক এর সুযোগ্য সন্তান।
নান্দাইল রোড স.প্র.বি এবং নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় থেকে SSC পাশ করে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ থেকে HSC তারপর নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ থেকে স্নাতক পাশ করেন।
পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্র জীবন থেকেই লেখালেখি সাহিত্যচর্চা করেন।
স্নাতক ডিগ্রী লাভ করে “নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসা” এমপিও ভুক্ত শিক্ষক হিসেবে চার বৎসর শিক্ষকতা করেন পরবর্তীতে তিনি জনতা ব্যাংক কর্পোরেট শাখা চট্টগ্রাম জুনিয়র অফিসার হিসেবে (ক্যাশ) চাকরীতে যোগদান করেন। তারপর তিনি চাকরি রিজাইন দিয়ে সাংবাদিকতায় মনোনিবেশ করেন ১৯৮০ সনে খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকায়। ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক “বাংলার দর্পণ”,১৯৮০ সন থেকে “দৈনিক জাহান” ও দীর্ঘ সময় “বাংলার বাণী”, ২৪ বৎসর দৈনিক “যুগান্তর” পত্রিকায় এবং বর্তমানে দৈনিক “আমাদের সময়” পত্রিকায় নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে আছেন।
GSNnews24.com অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি নান্দাইলের সাংবাদিকতা জগতকে সমৃদ্ধ করে চলেছেন। বর্তমানে ঐতিহ্যবাহী “নান্দাইল প্রেসক্লাবের সভাপতি, নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, নান্দাইল হাসপাতাল স্বাস্থ্য সেবা কমিটির সদস্য, বইপড়া আন্দোলন নান্দাইলের সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার সাধারণ সম্পাদক , ময়মনসিংহ উপজেলা প্রেসক্লাব ফোরামের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্য,
ময়মনসিংহ জেলা শতবর্ষ শিক্ষা কমিটির সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলার আজীবন সদস্য,
বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
নান্দাইল উপজেলা বিআরডিবির নির্বাচিত চেয়ারম্যান ও কয়েকবার পরিচালক নির্বাচিত হন।বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।
সাংবাদিকতা, সমাজ সেবা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ, ভারত, নেপাল থেকে সম্মাননা বিভিন্ন পদক প্রাপ্ত হন।
বস্তুনিষ্ঠ ও আপসহীন সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘মহাত্মাগান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হয়েছেন। শুধু সাংবাদিকতাই নয়, এনামুল হক বাবুল একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক আদর্শ পিতা।
সংসার জীবনে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে। তিন সন্তানই উচ্চ শিক্ষায় শিক্ষিত। ছেলে প্রভাষক, এক মেয়ে বিসিএস ডাক্তার, ছোট মেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে গণিতে অনার্স, মাস্টার্স ডিগ্রী অর্জন করে।
তিনি নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে পর পর ছয় বার অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।
নান্দাইলের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
নান্দাইল রোড বাজার সংলগ্ন নিজ পৈতৃক জায়গায় প্রতিষ্ঠিত করেছেন “হক ফাতেমা পাঠাগার”।
বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং পরিবেশ সুরক্ষায় তিনি সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করেন। তিনি নান্দাইল উপজেলায় সরকার অনুমতিত প্রথম এনজিও এইচ আর ফাউন্ডেশনের চেয়ারম্যান। নান্দাইলের তরুণ সাংবাদিকদের জন্য তিনি একজন অভিভাবক এবং অনুপ্রেরণার উৎস।
২০২৪ সনে উনার সহধর্মিণীকে নিয়ে পবিত্র উমরাহ হজ্জ পালন করেন।
বর্তমানে তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন মসজিদ মাদ্রাসা উন্নয়নে সময় অতিক্রম করেন।
নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সহ তিনটি মসজিদের দায়িত্বে আছেন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজসেবায় তাঁর এই অবদান অনন্য। নান্দাইল উপজেলায় নবীন সাংবাদিকদের জন্য সাংবাদিক এনামুল হক বাবুল আলোর পথ প্রদর্শক।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST