1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

জুলাই কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি সমগ্র জাতির—- এড. জালাল উদ্দিন এমপি

  • প্রকাশ কাল বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ২০ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, জুলাই একটি দলের না, জুলাই একটি ব্যক্তির না, জুলাই কোন গোষ্টির না, জুলাই সকলের। জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক ঘটনার নাম নয় এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। এই চেতনাকে ধারণ করেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সেই আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ২০১৪ সালে প্রহসনের নির্বাচন ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে এবং ২০২৪ সালে আমি আর ডামি মার্কা নির্বাচন হয়েছিলো ছিল। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দেশের বিদ্যমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া নানা সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অস্থিরতার প্রভাবে তেল ও গ্যাস খাতে চাপ সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছরে দেশে নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হওয়ায় সংকট আরও প্রকট হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার মালয়েশিয়া, মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এ সময় আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও যোদ্ধারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনা(ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক মো. সাজেদুর রহমান সজল, সিনিয়র সহ-সভাপতি ডাঃ জহর লাল সাহা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, মো. আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদ শাহজাহান সিরাজী, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান খলিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান ওবায়দুর, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মো. রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের আহবায়ক মো. জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিবসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা।
অনুষ্ঠান শেষে সংবর্ধনাপ্রাপ্ত ২০ জন জুলাই যোদ্ধার হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST