আতাহার আলী মৃধা মাসুদ (প্রতিনিধি )
,৫ আগস্ট ২০২৬ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণ এবং আহত যোদ্ধাদের সম্মান জানাতে হোসেনপুরে আবেগঘন পরিবেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬।
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাহিদ ইভা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম মবিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির, যুগ্ম আহ্বায়ক, এডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল, আবু বাক্কার সিদ্দিক বাক্কার, শাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ এবং সদ্দাম হোসেন চান মিয়া, যুগ্ন আহব্বায়ক ও মেয়য় পদপ্রার্থী আশরাফ আলী মৃধা টুটুল,
পৌর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল হক রবিন।
অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল হক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। যোদ্ধারাও তাদের অভিজ্ঞতা ও ত্যাগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।