1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ গফরগাঁও আন্দোলনে জড়িত বিএনপি নেতাকমীদের বিরুদ্ধে মামলা কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ গফরগাঁও স্বাস্থ্য বিভাগে বদলি নেই ২৬ বছরেও মদনে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস নির্মল পুরজা: অসম্ভবকে জয় করা এক গুর্খা যোদ্ধার মহাকাব্য তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত রাজারহাটে লাইসেন্সহীন মাংসের দোকানে মোবাইল কোর্ট সাংবাদিক ও কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক মোঃ সুমন মিয়ার জন্মদিন আজ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি তাড়াইলে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন
শিরোনাম
দক্ষিণ গফরগাঁও আন্দোলনে জড়িত বিএনপি নেতাকমীদের বিরুদ্ধে মামলা কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ গফরগাঁও স্বাস্থ্য বিভাগে বদলি নেই ২৬ বছরেও মদনে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস নির্মল পুরজা: অসম্ভবকে জয় করা এক গুর্খা যোদ্ধার মহাকাব্য তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত রাজারহাটে লাইসেন্সহীন মাংসের দোকানে মোবাইল কোর্ট সাংবাদিক ও কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক মোঃ সুমন মিয়ার জন্মদিন আজ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি তাড়াইলে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

দক্ষিণ গফরগাঁও আন্দোলনে জড়িত বিএনপি নেতাকমীদের বিরুদ্ধে মামলা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়েছে

ষ্টাফরিপোটার ঃ

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নিয়ে চলমান আন্দোলনের মধ্যে বিএনপি নেতাকমীদের বিরুদ্ধে পাগলা থানায় দায়ের হওয়া একটি মামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মামলায় পাগলায় উপজেলা সদর দপ্তরের দাবিতে আন্দোলনে সক্রিয় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রোববার (৩ আগস্ট) শামীম মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে পাগলা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হয়েছে। ৪ আগষ্ট পাগলা থানা দত্তেরবাজার ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতারা জানায়,

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৩০ জুলাই দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় বাস্তবায়নের দাবিতে একটি মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেটকার বহর পাগলা বাজার হয়ে যাওয়ার সময় হামলা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

তবে মামলাটিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন পাগলায় উপজেলা সদর দপ্তরের দাবিতে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, পাগলা থানা সংলগ্ন এলাকায় উপজেলা সদর স্থাপনের দাবিতে যে গণআন্দোলন গড়ে উঠেছে, সেটিকে দমিয়ে রাখার জন্যই আন্দোলনে সক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, সরকার নতুন উপজেলা গঠনের আগে ও পরে পাগলা এলাকায় একাধিক বিক্ষোভ, মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। তাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু নিজের বাড়ির পাশের নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাই পাগলা মৌজায় সদর দপ্তর স্থাপনের সেই আন্দোলন দুর্বল করতেই একজনকে বাদী করে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের অনেকেই পাগলায় উপজেলা সদর দপ্তরের দাবিতে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। এ কারণে মামলাটি জনমনে ভীতি সৃষ্টি এবং আন্দোলনকে নিরুৎসাহিত করার প্রচেষ্টা বলে তারা মনে করছেন।

এদিকে, গত ২৬ জুলাই হাইকোর্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় নির্ধারণসংক্রান্ত সরকারি সিদ্ধান্তের কার্যকারিতার ওপর দুই মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন। আদালতে দাখিল করা রিটে ভৌগোলিক বাস্তবতা, জনস্বার্থ ও প্রশাসনিক সুবিধার প্রশ্ন তুলে নয়াবাড়িকে সদর দপ্তর নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

এর আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারও এক মতামতে পাগলা থানা সংলগ্ন পাগলা মৌজায় উপজেলা সদর স্থাপনের পক্ষে সুপারিশ করেছিলেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কি আর করমু একাধিকবার মোবাইল করে মামলা নেয়ার জন্য। এমপি চাপে মামলার এজাহার ভুক্ত আসামী জামাল উদ্দিন কে গেপ্তার করতে বাধ্য হয়েছি।
এলাকাবাসীর একটি অংশের মতে, নতুন উপজেলার সদর দপ্তরের স্থান নির্ধারণ নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে, সেটি এখন প্রশাসনিক প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উত্তেজনারও কারণ হয়ে উঠেছে। পাগলা থানা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ খেটেখুটে মানুষ ও নিরীহ কৃষককে মামলার আসামি করা হয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার ও তীব্র নিন্দা প্রতিবাদ জানায় পাগলা থানা সাবেক বিএনপি নেতৃবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST