সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আজ ১৮ আগষ্ট রাজারহাটে মাসিক আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম মহোদয়ের সভাপতিত্বে উপজেলার সাতটি ইউনিয়নের মাদক , চুরি- ডাকাতি ও রাহাজানি বিষয়ে গুরুত্ব আরোপ করে বিভিন্ন বক্তার বক্তব্য দেন। উক্ত সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার মামুনূল ইসলাম , উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোঃ কফিল উদ্দিন, বিশিষ্ট লেখক – সাহিত্যিক ও রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, এনসি পি’ নেতা জনাব সাগর, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী জনাব আনিসুর রহমান লিটন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশরাফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের সম্মানীয় চেয়ারম্যানগন ,অগ্নি নির্বাপক কর্মকর্তা ও আনসার অধিদপ্তরের কর্মকর্তারা। আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মহোদয়।