: মোহাম্মদ জসিম উদ্দিন:
বাজিতপুরে প্রাকৃতিক জলাধার অবৈধভাবে ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও অর্থদণ্ডের পরও থামছে না বালু দিয়ে জলাধার ভরাটের প্রবণতা। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাজিতপুর পৌরসভা ও দিলালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে জলাধার ভরাটের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারার বিধান লঙ্ঘনের অভিযোগে আইনের ১৫ ধারায় দুইজনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জলাধার ভরাট করে জায়গার মূল্য বাড়ানো কিংবা বিভিন্ন কাজে ব্যবহারের প্রবণতায় পরিবেশ ও জলাধার রক্ষার আইন উপেক্ষা করছেন কেউ কেউ। ফলে প্রশাসনের অভিযান ও জরিমানার পরও পুরোপুরি বন্ধ হচ্ছে না এ ধরনের কর্মকাণ্ড।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক জলাধার রক্ষা এবং অবৈধ ভরাট বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।