1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু: নান্দাইল প্রতিনিধি :
অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তুলতে ময়মনসিংহের নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, দৈনিক কালের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সাংবাদিক আতাউর রহমান বাচ্চু, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি রমিজ উদ্দিন এবং সাংবাদিক ফরিদ মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের মাধ্যমে অস্বচ্ছল নারীরা বিভিন্ন কারিগরি ও আয়বর্ধক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এতে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
প্রশিক্ষণ কর্মসূচির ২০ জন নারী অংশগ্রহণ করেন। তাদের বিভিন্ন কর্মমুখী বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে নিজস্ব আয়ের সুযোগ সৃষ্টি করতে পারেন।
নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST