1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

বাগমারার আউচপাড়া ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, নারী সদস্যের সঙ্গে অশোভন আচরন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি কে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। গত সোমবার (২২ জানুয়ারী) স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে। সেই মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য ৪৬০০৮১০০০১৭২৭০০২২১৪৫ নং স্বারকে রাজশাহী জেলা প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের চিঠি সূত্রে জানা গেছে, ডিএম শাফিকুল ইসলাম আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ইউপি সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের গৃহ ট্যাক্স আদায়ের অনিয়ম, সরকারী বিধি মোতাবেক ট্রেড লাইসেন্স প্রদানে অনিয়ম, সরকারী নিয়ম ছাড়াই ইউনিয়ন পরিষদের গাছ নিজের লোকজনের মধ্যে নিলাম দেয়া, বিধি বহির্ভূত দোকান ঘর নির্মান করে ভাড়া দেয়া, সংরক্ষিত আসনের নারী সদস্য মেরিনা পারভীনের সাথে অশোভন আচরন করে প্রতিটি অনিয়মের টাকা নিজেই আত্মসাত করে ক্ষমতার অপব্যবহার করেন। ওই ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্যরা রাজশাহী জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ইউপি চেয়ারম্যান শাফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রনালয় ডিএম শাফিকুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য রাজশাহী জেলা প্রশাসককে নির্দেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক সুপারিশ করেন। চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলামের কর্মকান্ড অপরাধমূলক ও ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা মোতাবেক তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশটি পালনের জন্য রাজশাহী জেলা প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসারকে আদেশ দেয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) সুমন চৌধুরী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST