1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা
শিরোনাম

নান্দাইলে মানসিক ভারসাম্যহীন যুবকের আঘাতে প্রতিবেশীর মৃত্যু

  • প্রকাশ কাল শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে এক ভারসাম্যহীন যুবকের কাঠের রোলের আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়েছে । জানা গেছে, নিহত বৃদ্ধের নাম আব্দুল হেলিম (৬১)। তিনি উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আটকৃত যুবক মানসিকভাবে অসুস্থ বলে স্থানীরা জানান।
ঘটনার বিবরণে জানা গেছে, বৃদ্ধ আব্দুল হেলিম বাড়ির পাশেই একটি মসজিদে ফজরের নামাজ আদায় শেষে নরসুন্দা নদীর পাড়ে নিজ বীজতলা দেখতে যান। এ সময় এই ভারসাম্যহীন যুবক উক্ত স্থানে আগে থেকেই একটি কাঠের রোল নিয়ে দাড়িয়ে থাকে। বৃদ্ধ আব্দুল হেলিমকে দেখেই আঘাত করার জন্য বৃদ্ধের দিকে দৌড়ে আসে। বৃদ্ধ আব্দুল হেলিম উপায়ান্ত না দেখে নিজেকে বাঁচাতে দৌড় দিলে হোঁচট খেয়ে পড়ে গেলে যুবকের হাতে থাকা রোল দিয়ে বৃদ্ধের মাথায় উপর্যুপরি আঘাত করে। দৌড়ে চলে যাওয়ার সময় লোকজন দেখে ঘটনাস্থলে এসে দেখে বৃদ্ধ মাটিতে মৃত অবস্থায় পরে আছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী
মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। ভারসাম্যহীন যুবকের নাম বুলবুল মিয়া(৩৫) পিতা সুলতান মিয়া।
পরিবারের লোকজন জানায়। বুলবুল অসুস্থ হওয়ার পর থেকেই তাকে পরিবারের লোকজন ঘরে আটকে রাখতেন। কিন্তু আজ ভোরে পরিবারের অজান্তে ঘর থেকে বের হয়ে তিনি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST