1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদী বেলাবতে বসতবাড়িতে হামলা, নারীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ নবাবগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়ম কারচুপির অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা নিকলীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত অদম্য অভিলাষ নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরায় বন্ধ দেবিদ্বারে গভীর রাতে সুবিল ইউনিয়নে প্রশাসনের অভিযান: অভিযুক্ত আওয়ামী লীগ দোসর ডিলার খোরশেদ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ব্যতিক্রমী উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শিরোনাম

নবাবগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়ম কারচুপির অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা

  • প্রকাশ কাল বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়েছে

মোঃ সারোয়ার হোসেন,

ঢাকা-১ আসনের অন্তর্গত নবাবগঞ্জ ও দোহার উপজেলায় রাসায়নিক সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নীতিমালার তোয়াক্কা না করে প্রকৃত সার ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনা ও অবৈধ যোগসাজশে নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দুই উপজেলার সাধারণ সার ডিলার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নবাবগঞ্জ ও দোহার উপজেলায় দীর্ঘদিন ধরে যারা সুনামের সঙ্গে সারের ব্যবসা পরিচালনা করে আসছেন, তাদের আবেদন রহস্যজনক কারণে বাতিল করা হয়েছে। তার পরিবর্তে এমন ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। যাদের কোনো সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা নেই। এমনকি অনেকের উপযুক্ত গোডাউন বা কৃষকের কাছে সার সরবরাহের কোন অভিজ্ঞতা নেই ও খুচরা বিক্রেতাদের কাছে সার সরবরাহের মতো ন্যূনতম অবকাঠামোও নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক নবাবগঞ্জের এক প্রবীণ সার ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিয়ম মেনে সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। কিন্তু যাচাই-বাছাইয়ের নামে পকেট কমিটি গঠন করে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অদক্ষ লোকজনকে সুবিধা পাইয়ে দিতেই এই অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে।”
একই অভিযোগ দোহারের ব্যবসায়ীদেরও। তাদের দাবি, সার বিতরণ ব্যবস্থাকে একটি নির্দিষ্ট মহলের পকেটস্থ করতে এই কারচুপির ছক আঁকা হয়েছে। এর ফলে সামনের বোরো ও রবি মৌসুমে সাধারণ কৃষকরা ন্যায্যমূল্যে সঠিক সময়ে সার পাবেন কি না, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি সিন্ডিকেটের হাতে সারের ডিলারশিপ চলে যায়, তবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়িয়ে দেওয়ার আশঙ্কা করছেন প্রকৃত ব্যবসায়ীরা
সার ডিলার নিয়োগের এই সংশোধিত বিজ্ঞপ্তি ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় যে অনিয়ম হয়েছে, তা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা অবিলম্বে এই পক্ষপাতমূলক প্রক্রিয়া স্থগিত করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের ডিলারশিপ প্রদানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কৃষি মন্ত্রণালয়ের বরাবর। সঠিক যাচাই-বাছাই করার জন্য দাবি জানিয়েছেন।
দাবি আদায় না হলে এবং কারচুপির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে স্থানীয় ব্যবসায়ীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST