ঊর্মি আক্তার মাইশা:
পায়ের নিচে কাচের পথ, মাথার ওপর ঝড়,
তবুও চোখে স্বপ্ন আঁকি, বুকে সাহস ভর।
বেহিসাবি এই পৃথিবী চায়, থেমে যাক পথচলা,
আমি তবু শিখছি প্রতিদিন, কীভাবে যায় নতুন পথ চলা।
ভাগ্য যখন দেয়াল তোলে, সময় বাঁধে ঘর,
ইচ্ছেগুলো নদীর মতো খোঁজে সাগর-পর।
হাজার চোখের শাসন নামে, নামে নিন্দার ঢল,
তবু আমার স্বপ্নগুলো মানে না তো ছল।
ক্ষতবিক্ষত বুকের ভেতর প্রত্যয়েরই বীজ,
ধ্বংসস্তূপের বুক চিরেও জন্ম নেবে শীষ।
পথের কাঁটা জানে না তো পথিকেরই জেদ,
রুদ্ধ দুয়ার ভাঙতে জানে অদম্যতার ভেদ।
ওই যে দূরে দিগন্তজোড়া নীলের আহ্বান,
আজও আমার বেঁচে থাকার সবচেয়ে বড় টান।
পৃথিবী যদি কেড়েও নেয় প্রাপ্তির সব হিসাব,
আমার ভেতর বেঁচে থাকবে এগিয়ে যাওয়ার স্বভাব।
আমি জানি, সব চাওয়াকে বাস্তব করে না কাল,
সব বসন্ত পেরিয়ে আসে না ফুলেরই সকাল।
তবু নিত্য দিনই বুকের মাঝে জাগে স্পন্দন,
সংগ্রামেই লিখব আমি জীবনের নব নন্দন।