1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরায় বন্ধ দেবিদ্বারে গভীর রাতে সুবিল ইউনিয়নে প্রশাসনের অভিযান: অভিযুক্ত আওয়ামী লীগ দোসর ডিলার খোরশেদ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ব্যতিক্রমী উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দূর্গা পূজার আনন্দ নিমিষেই শেষঃ‌ দূর্ঘটনা নিহত‌ ৩ লিবিয়া থেকে ১৭৪ জনকে নিজ দেশে প্রেরন করা হলো কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি অপপ্রচারের লক্ষ্য অধ্যাপক বাহার উদ্দিন ভূঁইয়া? উন্নয়ন ও জনসেবার বাস্তব চিত্র সামনে আনার দাবি বর্ষায় সরে গেছে ব্রিজের মাটি, কৃষকদের দুর্ভোগ কিশোরগঞ্জে সাফ কাওলা দলিলে কেনা ৩১০ শতাংশ জমি জবরদখলের অভিযোগ
শিরোনাম

দেবিদ্বারে গভীর রাতে সুবিল ইউনিয়নে প্রশাসনের অভিযান: অভিযুক্ত আওয়ামী লীগ দোসর ডিলার খোরশেদ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় গভীর রাতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

২৭ অক্টোবর (মঙ্গলবার) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সুবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার ফসলি জমি ও কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সুবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ডিলার খোরশেদের বাড়ির উত্তর-পূর্ব দিকের ফসলি জমিতে অভিযান চালায়। অভিযানকালে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত ০২টি ড্রেজার মেশিন এবং প্রায় ১০০০ ফুট সরবরাহ পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট ও ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, অভিযুক্ত ডিলার খোরশেদ পুরো সুবিল এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একাধিক অবৈধ ড্রেজার পরিচালনার অনুমতি দিয়ে আসছিলেন। আজ তার নিজের ড্রেজারটিই প্রশাসনের অভিযানে ভাঙচুর ও ধ্বংস করা হয়। তবে রাজনৈতিক দল পরিবর্তনের গুঞ্জন এবং প্রশাসনের নথিতে কৌশলে তার নাম এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি, কৃষিজমি এবং সার্বিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে দেবিদ্বার উপজেলা জুড়ে অবৈধ মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST