নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমে পেশাজীবী সমাজের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠকে জেলার পেশাজীবী মানুষের কল্যাণ, জনসেবামূলক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও পেশাগত ইস্যু নিয়ে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়। পরে জেলা প্রশাসক নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানান এবং পেশাজীবী সংগঠনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক নাজমুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বোখারী আব্দুল্লাহ আল বোখারী ( এ.পি.পি ) জজ কোর্ট, কিশোরগঞ্জ), সিনিয়র সহ-সভাপতি ডা. মাসূদ রানা, সহ-সভাপতি অ্যাড. জামাল উদ্দিন খান মার্শাল, সহ-সভাপতি মইনুল খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মীর সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক অ্যাড. সারোয়ার আলমসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।