1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা দেবিদ্বারে ৪ লাখ টাকা চাঁদা না দেয়ায় ফার্মেসি তালাবদ্ধ ভূরুঙ্গামারীর শিলখুড়িতে সার না পেয়ে ডিলারের ঘর ভেঙে সার নিয়ে যাওয়ার অভিযোগ লিবিয়ার ভুমধ্যসাগরে ফের নৌকাডুবি অন্তত ১২ জনের মৃত্যু
শিরোনাম

হোসেনপুরে মাসব্যাপী ওরাল কলেরা টিকাদান শুরু

  • প্রকাশ কাল শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়েছে

আতাহার আলীমৃধা মাসুদ ​ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কলেরার ঝুঁকি কমাতে শুরু হয়েছে মাসব্যাপী “প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬। ২২ আগস্ট (শনিবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিরোধমূলক টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজক সংস্থা হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, ক্যাম্পেইনটি আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তানভীর হাসানের (জিকু) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ নাজমুল করিম, ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলাম এবং হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এছাড়াও অন্যান্যদের মধ্যে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদেকুর রহমান সাদেক উপস্থিত ছিলেন। মোট লক্ষ্যমাত্রা২,০৭,৫০০ জন কার্যক্ষেত্রউপজেলার ৫৪টি ওয়ার্ড, অস্থায়ী টিকাদান কেন্দ্র১৪৪টি স্থায়ী কেন্দ্র১টি (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) কার্যক্রমের মেয়াদ২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান বলেন, “বর্ষা ও বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ, বিশেষ করে কলেরার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা থাকে। এই ঝুঁকি এড়াতেই আমাদের এই আগাম প্রতিরোধমূলক উদ্যোগ। নির্ধারিত কেন্দ্রে টিকাদান নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন।
​ক্যাম্পেইনটি শতভাগ সফল করতে স্থানীয় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বাস্থ্যকর্মীরা সমন্বিতভাবে মাঠে কাজ করছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST