1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা দেবিদ্বারে ৪ লাখ টাকা চাঁদা না দেয়ায় ফার্মেসি তালাবদ্ধ ভূরুঙ্গামারীর শিলখুড়িতে সার না পেয়ে ডিলারের ঘর ভেঙে সার নিয়ে যাওয়ার অভিযোগ
শিরোনাম

ময়মনসিংহ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে ময়মনসিংহ জামালপুর জেলা শিরোপা লাভ

  • প্রকাশ কাল সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৮ বার পড়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহের জেলা প্রতিনিধি

দেশব্যাপী “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ” বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া স্ট্রেডিয়ামে ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনুর্ধ্ব-১৭এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলাটি বালক গ্রুপে নেত্রকোনা ও জামালপুর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ট্রাইব্রেকারে ৩-২ গোলে নেত্রকোনা জেলা দলকে জামালপুর জেলা দল হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বালিকা গ্রুপে শেরপুর ও ময়মনসিংহ জেলা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা দলকে ৫-০ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বিকেল ৪ টায় ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার প্রধান অতিথি ও ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে উভয় গ্রুপের বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন এবং পুরষ্কার বিতরণ করেন।

আনন্দ মূখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল- আমিন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST