1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পাগলা থানা মেহেদী হত্যা মামলার প্রধান আসামি প্রকাশ্যে, গ্রেপ্তার নেই কোন আসামি ফোনালাপ থেকে প্রেম, প্রেম থেকে সংসার- সরিষাবাড়ীতে সিমির টানে ফিনল্যান্ডের যুবক নান্দাইলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা ও সম্প্রীতিতে গুরুত্ব হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের করুণ মৃত্যু, আহত ২ বন্যহাতিকে পর্যটনের কাজে লাগানোর উদ্যোগ লিবিয়ার অভিবাসনঅধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের বৈঠক অন্যের আচরণের অভিঘাতে ভেঙে পড়া মানুষগুলোর কথাও হোক ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন আফসানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুকে ফুলেল শুভেচ্ছা
শিরোনাম

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৮২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

জয়িতা অন্বেষণ কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগের পাঁচ জন সংগ্রামী নারীকে সংবর্ধিত করা হয়েছে। সেই লক্ষ্যে মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ তারিখ সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সল মাহমুদ, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী।

বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে জয়পুরহাট সদর উপজেলার হাছনা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রাজশাহীর চারঘাট উপজেলার ডা. শিউলী আক্তার, সফল জননী হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলসানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসেবে রাজশাহী নগরের মর্জিনা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জয়িতা সম্মাননা পাচ্ছেন রাজশাহী নগরের বাসিন্দা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য মো. মুহিন।

উল্লেখ্য, তৃণমূলের নারীদের আত্মশক্তিকে উজ্জীবিত করতে এবং তাদের স্বীকৃতি দিতে দেশে প্রতি বছর জয়িতা অন্বেষণ করা হয়ে থাকে। এবারও আবেদনের পর যাচাই-বাছাই শেষে রাজশাহী বিভাগের ৪০ জন সংগ্রামী ও সফল নারীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। পরে ওই ৪০ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০ জনকে নির্বাচন করা হয়। এরপর বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ১০ জন শ্রেষ্ঠ জয়িতার মধ্য থেকে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST