1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী
শিরোনাম

নির্বাচন উপলক্ষে বাজিতপুরে আনসার সদস্যদের নির্বাচনী ব্রিফিং

  • প্রকাশ কাল শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৬১ বার পড়েছে

মোহাম্মদ খলিলুর রহমান:-
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে (৫ জুন ) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বাজিতপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্রিফিং করেন কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী ।
এই সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি সার্কেল অ্যাডজুটান্ট মুহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া, কুলিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, বাজিতপুর উপজেলা প্রশিক্ষক শফিউল আলম, রেহানা শিকদার উপজেলা প্রশিক্ষিকা, কুলিয়ারচ উপজেলা প্রশিক্ষক আমেনা আক্তার ।
উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৮৫টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পিসি- ৮৫, এপিসি-১৭০, আনসার ও ভিডিপি (পুরুষ) ৫৭১ জন, আনসার ও ভিডিপি (মহিলা) ৩৪০ জন সদস্যসহ সর্বমোট ১১৬৬ জন ব্রিফিংগে অংশগ্রহণ করেন।
নির্বাচনে ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন, প্রিজাইডিং অফিসারের নির্দেশনা সাপেক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্যালট পেপার, ব্যালট বাক্সের নিরাপত্তা প্রদান। আনসার ও ভিডিপি প্লাটুনের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনী মালামাল সংগ্রহ ভোট পূর্ব, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন এবং প্রত্যাবর্তনকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে সমন্বয় ও যোগাযোগ, প্রিজাইডিং অফিসারের সাথে নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত সংক্রান্ত নির্দেশনা সম্পর্কিত বিষয়ে ব্রিফিং প্রদান করেন ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST