1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী
শিরোনাম

ইটনায় প্রতিপক্ষের হামলায় নিহত-১ আহত- ৪, ঢাকার আত্মীয়দের নিয়ে হত্যাকান্ড

  • প্রকাশ কাল শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৪৯ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধে ছানু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে ।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে।

নিহত ছানু মিয়া থানেশ্বর গ্রামের মৃত পাগারদি মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ছানু মিয়ার ছেলে লিটন, মেয়ে সোমা,রোমা ও ভাতিজা বাবুল।

এলাকাবাসী জানান, পৃর্ব শএুতার জেরে আজ শুক্রবার সকালে জিনু মিয়া গংরা।

পরিকল্পিতভাবে চানু মিয়ার উপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করে ।
থানেশ্বর এলাকার মুক্তু ভুইয়ার পুএ জিনু ভুঁইয়ার নেতৃত্ব নীলু মিয়া, বিপ্লব মিয়া, সেলিম মিয়া,জাকারিয়া মিয়া,দিদার মিয়া,নীলু মিয়ার পুএ (ঢাকা থেকে আসা), আতিকুল মিয়া,মুকিতুল মিয়া,মহিউদ্দিন, রওশন গংরা । নির্ভরযোগ্য সুএ জানান, জিনু মিয়া গংরা
তাদের ঢাকাস্থ মোহাম্মদপুর রায়েবাজার এলাকার আত্বীয়দের খবর দিয়ে গত বৃহস্পতিবার রাতে পিক-আপ দিয়ে বাড়িতে এনে সকালে এ হত্যাকান্ড ঘটিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছানু মিয়ার সঙ্গে জমি নিয়ে প্রতিবেশি মুক্তু মিয়ার বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার সকালে পরিকল্পিত ভাবে ছানু মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন তার ছেলে লিটন, মেয়ে সোমা ও ভাতিজা বাবুল।

গুরুতর আহত ছানু মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আহত লিটনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। বাবুলকে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যনদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।
কিশোরগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ বলেন, সুরতহাল প্রতিবেদন করার জন্য মডেল থানার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন,ঘটনাস্থলে থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। এলাকায় পরিবেশ পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত অবস্থায় আছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST