1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায়? গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা
শিরোনাম

মধুপুরের ইদিলপুরে ঈদ পুনর্মিলনী ও গ্র্যান্ড মিট- আপ-২০২৪ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ইদিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদীয়মান ইদিলপুর এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গ্র্যান্ড মিট-আপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দিনব্যাপি এই আয়োজনে, উদীয়মান ইদিলপুর এর আহবায়ক আসলাম হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিটন ফকির, মো.শহিদুল ইসলাম, মোছাঃ লাকী বেগম, নুরুল আমিন, উদীয়মান ইদিলপুর এর সদস্য সচিব আনিছুর রহমান খান সহ অত্র সংগঠনের সকল সদস্যগন।
উল্লেখ্য, অত্র ইউনিয়নকে মাদক মুক্ত করার লক্ষ্যে উদীয়মান তরুণদের নিয়ে ২০১৭ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মুল উদ্দেশ্য ছিলো মাদক মুক্ত এলাকা গড়া। নতুন প্রজন্মের তরুণরা যাতে মাদকে আসক্ত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে তাদেরকে বিভিন্ন খেলাধূলায় অনুপ্রাণিত করা। এছাড়াও এই সংগঠনটি বিভিন্ন সময়ে হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন এবং প্রতিটি ঈদ উৎসবে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ব্যাপক আলোচনায় এসেছে এই অরাজনৈতিক সংগঠনটি।
দিনব্যাপি এই আয়োজন জুড়ে ছিলো ফুটবলে হাততালি খেলা, ক্রিকেট টুর্ণামেন্ট ও লাকি কুপন ড্র।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের আহবায়ক মো. আসলাম হোসেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST