1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা দেবিদ্বারে ৪ লাখ টাকা চাঁদা না দেয়ায় ফার্মেসি তালাবদ্ধ ভূরুঙ্গামারীর শিলখুড়িতে সার না পেয়ে ডিলারের ঘর ভেঙে সার নিয়ে যাওয়ার অভিযোগ লিবিয়ার ভুমধ্যসাগরে ফের নৌকাডুবি অন্তত ১২ জনের মৃত্যু
শিরোনাম

ময়মনসিংহে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৪২ বার পড়েছে

মকবুল হোসেন

ময়মনসিংহে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ২৫ মার্চ সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল হক মৃদুল ও বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার।

আলোচনাসভায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গীতিনাট্য/সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মিনিপলে গণহত্যার উপর আলোকচিত্র/ প্রামাণ্যচিত্র/ ভয়াবহতার চিত্র প্রদর্শনী করা হয়। মসজিদ, মন্দির, গির্জা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে ২৫ মার্চের কাল রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত বা প্রার্থনার আয়োজন করা হয়। রাত ১১.০০টা থেকে ১১.০১টা মিনিট পর্যন্ত সারা দেশের ন্যায় ময়মনসিংহেও একমিনিট (বিদ্যুৎ বিহীন) প্রতীকী ব্লাক আউট কর্মসূচি গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST