1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায়? গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা
শিরোনাম

হোসেনপুরে ৪০ টাকা কেজির লেবু এক লাফে ১৫০ টাকা

  • প্রকাশ কাল শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৪৪ বার পড়েছে

মো: সোহেল মিয়া, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের হোসেনপুরে লেবুর দাম অস্বাভাবিক বেড়ে গেছে। ৪০ টাকা কেজির লেবু এক লাফে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মূলতঃ মাহে রমজানে ইফতারের সময় রোজাদারদের তৃষ্ণা মেটাতে ও ক্লান্তি দূর করতে শরবতের যেন বিকল্প নেই। তাইতো গৃহিণীরা ইফতার আইটেমে লেবুর শরবত যোগ করতে সদা ব্যস্ত থাকেন। তবে এ রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি লেবুর দাম অস্বাভাবিক বৃদ্ধিতে খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে চলে গেছে লেবু।গতকাল শুক্রবার (১৫ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে দেখাযায়, প্রতি কেজি লেবু প্রকারভেদে ১০০-১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।যা গত ২/৩ দিন আগেও ছিল প্রতি কেজি ৪০-৫০ টাকা। ক্রেতাদের অভিযোগ, রমজান মাসকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী লেবুর দাম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কোনো নজরদারি না থাকায় বেশি দামে লেবু বিক্রি করছেন বিক্রেতারা।তবে স্থানীয় বাজারগুলোতে লেবুর সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে দাবি করেছেন বিক্রেতারা।উপজেলার রামপুর বাজারের লেবু বিক্রেতা আলামিন বলেন, লেবুর মৌসুম মাত্র শুরু হয়েছে। তাই স্থানীয় বাজারে লেবুর সরবরাহ তুলনামূলকভাবে কম। এর মধ্যে এখন রমজান মাস। দুইয়ে মিলে যথারীতি লেবুর দাম অনেক বেড়ে গেছে।এসময় লেবু কিনতে আসা স্কুল শিক্ষক আছমা আক্তার বলেন, এখন রমজান মাস। ইফতারের শরবতে লেবু লাগবেই। কিন্তু যে লেবু আগে ৪০ টাকা কেজি করে কিনেছি এখন সেই লেবু ১২০-১৫০ টাকা কেজি করে ক্রয় করতে বাধ্য হচ্ছি। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষদের নাভিশ্বাস উঠেছে । তাই ভুক্তভোগীরা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ করেছেন

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST