1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী
শিরোনাম

সুকুমার রায় সাহিত্য পদক পেলেন শিশু সাহিত্যিক আলমগীর খোরশেদ

  • প্রকাশ কাল রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৯১ বার পড়েছে

স্টাফ রিপোর্টার: আমরা বাঙালি আমরা মুক্ত, সীমানা ছাড়িয়ে অন্তরে যুক্ত–এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিন ব্যাপী ২০ তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা ২০২৪ গত ০৭ মার্চ কিশোরগঞ্জ শহরের খরমপট্রি এলাকায় সমবায় কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। ভারত, নেপাল, ভূটান ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত কবি লেখক সাহিত্যিকদের এই মিলন মেলা দেশীয় আমেজ থেকে আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়।  সহযোগীতায় ছিলো কল্যাণমুখী সাহিত্য সংগঠন জেগে ওঠো নরসুন্দা। প্রতি বছরের ন্যায় এবছরও ছড়া সংসদ “সুকুমার রায় সাহিত্য পদক /২৪” প্রদান করে। কবি ও শিশু সাহিত্যিক আলমগীর খোরশেদকে শিশু সাহিত্যে এই পদক দেওয়া হয়।
কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আলমগীর খোরশেদ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে ১৯৬৯ সনে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম এ. কে. খোরশেদ উদ্দিন আহমেদ  নারান্দী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ. কে. খোরশেদ উদ্দিন আহমেদ তৎকালীন কিশোরগঞ্জ মহকুমা আওয়ামী লীগের  প্রতিষ্ঠাতা সহ—সভাপতি ছিলেন। মাতা  মোছা: ফাতেমা খাতুন।।কবি আলমগীর খোরশেদ  বুয়েটে কর্মরত। কবি আলমগীর খোরশেদ এর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টির মধ্যে কাব্যগ্রন্থ ৮টি, এখন দুঃসময়, পাথর সময়, চন্দ্রমুখী, কেউ আছো কি?, মুজিব মানে বাংলাদেশ, মুজিব পদাবলি, বুকের বাম পাঁজরের নিচে, গাঁও গেরামের কাব্য,  গল্পগ্রন্থ ৪টি, শান্তা নামের মেয়েটি, হৃদয়ের রক্তক্ষরণ, ভালোবাসায় চোরাকাঁটা ও সম্পর্কের সমীকরণ,  উপন্যাস ৩টি ,  দূরের নীল প্রজাপতি, জোৎস্নলোকো অমানিশা, প্রিয়দর্শিনী,শিশুতোষ গল্পগ্রন্থ ৮টি, শালিক ও তার ছানারা, শেঁওড়া গাছের ভুত, মঙ্গল গ্রহের যাত্রী, এলিয়েনের দেশে, খোকার শততম জন্মদিন,  টুঙ্গিপাড়ার খোকা, শিয়াল দাদুর সভা,  ছড়াওয়ালা শিয়ালমামা  ও জীবনী গ্রন্থ খোকা থেকে বঙ্গবন্ধু।  তিনি বিচারপতি এস.এম মজিবুর রহমান সাহিত্য সম্মাননা, মিজাফ তারকা অ্যাওয়ার্ড, অচ্ছুৎ দুই বাংলা সাহিত্য সম্মিলন সম্মাননা ও মাদার তেরেসা সাহিত্য সম্মাননা লাভ করেছেন। কবি আলমগীর খোরশেদ তার ক্ষুরধার লেখনি দিয়ে পাঠক সমাজে সমাদৃত করে রেখেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST