1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা
শিরোনাম

কিশোরগঞ্জের নিসচা’র জেলা কমিটি সভাপতি ফিরোজ সাধারণ সম্পাদক ফারুক

  • প্রকাশ কাল সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়ক চাই(নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঞা পুনরায় সভাপতি ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. শহিদুল ইসলাম খোকন সাংগঠনিক সম্পাদক ও প্রকৌশলী কামরুল হাসান বাদল অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা। এতে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান।

সংগঠনের সদস্য এডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলালের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা)কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ খালেকুজ্জামান, সংগঠনের সদস্য মো. রুহুল আমিন, মিজানুর রহমান রিপন, সাংবাদিক আলী রেজা সুমন, মো. আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় নিরাপদ সড়ক চাই(নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কণ্ঠশিল্পী মো. আবুল হাসেমকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন- সমাজকর্মী ও রাজনীতিক মো. আবদুর রহমান রুমী ও সাংবাদিক প্রদীপ কুমার সরকার। প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল হাসেম উপস্থিত সকল সদস্যেদের সম্মতিতে কণ্ঠভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক এই ৪টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST