1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী
শিরোনাম

ভৈরবে ছোট ভাইয়ের লাঠীর আঘাতে বড় ভাই নিহত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পড়েছে

ভৈরব প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের ভৈরবে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে লিলু মিয়া ৬০ নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাই স্বপন মিয়া ও তার শশুরের বিরুদ্বে। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নামা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

জানাযায়,উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের লিলু মিয়ার ছোট ভাই স্বপন মিয়া ঘর তুলতে গিয়ে বড় ভাইয়ে কাছে এক ফুট জায়গা দাবী করে। বড় ভাই জায়গা দিতে রাজী না হওয়ায় এই নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাইয়ের শশূর ইদ্রিছ মিয়া লাঠি নিয়ে তার লিলু মিয়াকে এলো পাথারী আঘাত করে। এই সময় সে আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিলু মিয়া গজারিয়া ইউনিয়নের নামাপাড়া মুন্সিবাড়ীর মৃত নুরুল হকের ছেলে।

নিহতের ছেলে নজরুল ইসলাম বলেন, সকালে আমি আর আমার পিতা বাড়ির কাজ করছিলাম। তখন স্বপন মিয়া ও তার শশুর ইদ্রিছ মিয়া লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে এক হাত জায়গার দাবী করলে আমার পিতা আপত্বি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ইদ্রিছ মিয়া আমার পিতাকে লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। আহত অবস্থায় আমার পিতাকে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেররণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST