1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা
শিরোনাম
নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

পরিকল্পনা মন্ত্রীকে গণসংবর্ধনা দিতে নান্দাইলে প্রস্তুতি

  • প্রকাশ কাল বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩৯ বার পড়েছে

তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী ১৫৪ ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস, পি এস সি,অব:) একদিনের সরকারি সফরে ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) নিজ নির্বাচনী এলাকা নান্দাইল উপজেলায় আগমন করবেন।

মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, ১৮ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮:৩০টায় ঢাকা থেকে সড়ক পথে নান্দাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২ টায় উপজেলা পরিষদে অবস্থিত হবেন। দুপুর ১২:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করবেন। তারপর বিকাল ৩ টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিরাট সংবর্ধনা সভায় যোগদান করবেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী-রাতে রসুলপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রি যাপনের পর,১৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯ টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

মাননীয় পরিকল্পনা মন্ত্রী’র প্রথম নান্দাইল আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্ত্রীর আগমনে মূল রাস্তায় অগণিত তোড়ন ও খেলার মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে।
গণ সংবর্ধনা সভায় দলীয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করা হবে।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান গণ-সংবর্ধনা সফল করার জন্য দলীয় নেতৃবৃন্দ সহ সকল মহলের সার্বিক সহযোগিতা ও ব্যাপকভাবে উপস্থিতি কামনা করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST