1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা দেবিদ্বারে ৪ লাখ টাকা চাঁদা না দেয়ায় ফার্মেসি তালাবদ্ধ ভূরুঙ্গামারীর শিলখুড়িতে সার না পেয়ে ডিলারের ঘর ভেঙে সার নিয়ে যাওয়ার অভিযোগ লিবিয়ার ভুমধ্যসাগরে ফের নৌকাডুবি অন্তত ১২ জনের মৃত্যু
শিরোনাম

ভালুকায় স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক গ্রেফতার

  • প্রকাশ কাল সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪১৩ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি- প্রতারণার মামলার প্রেক্ষিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন(২৯)কে সোমবার সন্ধ্যায় সিডস্টোর বাজারের নিজ বাসা থেকে ঢাকা ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের একটি দল গ্রেফতার করেছে। আলমগীর হবিরবাড়ি এলাকার মাইন উদ্দিন এর ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানা ওসি শাহ কামাল আকন্দ।
মামলা সূত্রে জানা যায়, ঢাকার অনলাইন ডোমেইন, হোস্টিং ও সফটওয়ার ব্যবসায়ী ভালুকা উপজেলার দৌলা গ্রামের শুকুর মাহমুদের ছেলে ইব্রাহীম প্রতারনার মাধ্যমে বিশ্বাস ভঙ্ঘকরত ৬৭ লাখ ৪৯ হাজার ১৯৬ টাকা আত্মসাতের অভিযোগে গত ১ জানুয়ারী ঢাকার শাহবাগ থানায় একটি মামলা (নম্বর ১) করেন। ওই মামলায় হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির (২৯), সিডষ্টোর বাজার এলাকার হানিফ (২৭) ও রংপুর মিঠাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের বাদল মিয়ার ছেলে মো: খসরু আকন্দকে (২৫) আসামী করা হয়। পরে ওই মামলাটি ডিবির সাইবার ক্রাইম ইউনিটে স্থানান্তর করা হলে আলমগীর কবিরকে তার সিডস্টোরের বাসা থেকে গ্রেফতার করেন। মামলার বাদি ব্যবসায়ী ইব্রাহীম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকতার ঢাকার শাহবাগ থানার এসআই আল মোমেন জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকা ডিবির সাইবার ক্রাইম ইউনিটে হস্তান্তর করা হয়েছিলো।
ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা জানান, আলমগীরকে গ্রেফতারের কথা শুনেছেন। তাকে বহিষ্কার করা হবে বলে জানান।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার ডিবি স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর কবিরকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST