1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন
শিরোনাম

তাড়াইলে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ

  • প্রকাশ কাল সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পড়েছে

হুমায়ুন রশিদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“শিক্ষা নিয়ে গর্ব দেশ” শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১ জানুয়ারী সোমবার সকালে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আল মামুন ২০২৪ সালের নতুন বই বিতরণ উদ্বোধন করেন।

মাধ্যমিক শিক্ষক অফিসার এ. কে. এম গোলাম কিবরিয়া বলেন, মাধ্যমিক ও মাদ্রাসা সহ ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ হইতে নবম শ্রেণী পর্যন্ত বই উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।

তাড়াইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক খান বলেন, উপজেলার সাতটি ইউনিয়নে ৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও রয়েছেন এনজিও কিন্ডারগার্ডেন স্কুল।
২০২৪ নতুন বছরের ১ তারিখে সবকটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের হাতে শিক্ষকগণ নতুন বই তুলে দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, সোমবার সকালে উপজেলা সদরে তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বই বিতরণে আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উৎসবের আমেজে নতুন বই সংগ্রহ করতে দেখা গেছে।

তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
পঞ্চম শ্রেণীর নতুন বই হাতে পেয়ে খুশিতে শিক্ষার্থীরা বলেন, নতুন বছরের নতুন বই হাতে পেয়ে আমরা খুবই আনন্দিত।

তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মামুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

সারা উপজেলার ন্যায় কার্তিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বিনামূল্যে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকসহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাঃ মুজাহিদুল ইসলাম, সহসভাপতি স্থান দাতা এ,এস,এম শামসুল হুদা চৌধুরি প্রাক্তন শিক্ষক মতিউর রহমান প্রমুখ।
কার্তিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাপ মোস্তফা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল শ্রেণীর শিক্ষার্থীর হাতে নতুন বছরের নতুন বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে,।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST