1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী
শিরোনাম

ভালুকায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৬ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর (শুক্রবার) উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে ডাক্তার মুনের বাংলো বাড়িতে ডাক্তার মোশায়েদ রহমান মুন, আইকন চক্ষু হাসপাতাল ও আইকন এইড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সর্বসাধারণের জন্য এই ক্যাম্প উন্মুক্ত ছিলো।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে চোখের চিকিৎসা করেন জাতীয় চক্ষু ইনিস্টিউট হাসপাতালসহ স্বনামধন্য হাসপাতালের চিকিৎসকরা।

এসময় দূর দুরান্ত থেকে আসা প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা দেওয়া হয়। এর মধ্যে জটিল রোগীদের বাছাই করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আইকন আই চক্ষু হাসপাতালে অস্ত্রপাচারের জন্য পাঠানো হবে। জানা গেছে, রোগীদের চিকিৎসার সকল খরচ আয়োজকেরা বহন করবে ।

ডাক্তার মোশায়েদ রহমান মুন বলেন, আমরা বিনামূল্যে বিভিন্ন সেবামূলক সামাজিক কাজ করি। তারই ধারাবাহিকতায় এই চক্ষু ক্যাম্প। বিনামূল্যে চোখ পরিক্ষা করে ঔষধ দিচ্ছি, পরবর্তী যাদের চোখে ছানী ধরা পড়বে তাদের ঢাকা নিয়ে গিয়ে অপারেশন করানো হবে। সম্পূর্ণ চিকিৎসা হবে বিনা টাকায়। আমাদের পক্ষ থেকে রোগীদের ঢাকা আসা-যাওয়া, থাকা-খাওয়ার খরচও দেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST